অনেক কিছুর শখ ছিল,
কিছু ভুলে গেছি
কিছু এখনো মনে গেথে রেখেছি।
কিছু কিছু এখন অবান্তর, অপাংক্তেয়
কিংবা হাস্যকর লাগে।
শখ ছিল নদীর পাড়ে একটা আধুনিক বাড়ি বানাব
কিন্তু বাড়ির ভেতর সব কিছু হবে শৈশব এর মত।
আমি বুঝে গেছি এটা হবার নয়।
আমরা আর পুরাতন সময়ে বাস করতে পারি না।
যদি বাড়িও হয় তবুও নদীটা মরে যায়!