in 2026, Bangla Blogs

পারিবারিক মূল্যবোধ

পারিবারিক সম্পদের ভেতর পারিবারিক মূল্যবোধও একটা সম্পদ যা মানুষ বংশ পরাম্পরায় উত্তরাধিকারপ্রাপ্তি হয়, চর্চা করে এবং পরের প্রজন্মের জন্য রেখে যায়।

এখন পারিবারিক মূল্যবোধতো হাতে ধরা যায় না, গায়ে তেলের মত মাখা যায় না, চায়ের কাপে চুমুক দেওয়া যায় না, বিড়ির মত টানা যায় না। এইটা বুঝা, লালন করা, পালন করা, উন্নত করার বিষয়টা সবার হাতে লাগে না, গায়ে লাগে না। এইটা সবার মননে স্থান পায় না।

ভাবছিলাম এইটা নিয়ে একটা বড় লেখা লিখব কিন্তু আজকে ভালো লাগছে না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যা হচ্ছে, অনেকে এক পুরুষে যা গড়ে সেই পুরুষেই তা ধংশ করে ফেলে। পরের পুরুষ এর জন্য নতুন কিছু রেখে যেতে পারে না। মানে প্রায় ৭০/৮০ বছর আগের সেই জায়গায় রেখে যায় নতুন প্রজন্মকে। এরকম ক্ষেত্রে, মানুষের যাপিত জীবনের মূল্যবান সময় এর কি করুন অপচয়!