in 2026

অসুর – ২০২৬

দুর্গাপূজা দেখতে গিয়ে আমি অসুর খুঁজতাম ছোট বেলায়। বলা যায় অসুর এর প্রতি আমার একটা দারুন রকম মুগ্ধতা ছিল। সাধারনত দুটো অসুর বানায়। একটাতো থাকবেই। কুস্তিগীর এর মত অসুর এর শরীরের ভাঁজ, মুখের ভয়ংকর অভিব্যক্তি আমি খুব খেয়াল করে খুটিয়ে খুটিয়ে দেখতাম।

একবার মাগুরা গিয়েছিলাম সম্ভবত কাত্যায়নী পূজার সময়। ছোট বেলায়, মার সাথে, মাসি বাড়ি। কাত্যায়নী পূজা আর দুর্গাপূজা মূলত একই। এই আলোচনায় আজকে যাচ্ছি না। ওখানে দেখেছিয়াল অসুর এর ছড়াছড়ি। মানে প্রতিটি পূজামন্ডপে তিনটে চারটে কিংবা গোটা দশেক অসুর। দারুন অবাক হয়েছিলাম। এত অসুর!

এখন দুর্গাপূজার সময় আর অসুর খুঁজি না। আমি বুঝে গেছি, অসুর বসবাস করে আমাদের মনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এন্টার্টিকায়, মঙ্গলগ্রহে!
সেই ছোট বেলার মত আমি এখনো অবাক হই, আমাদের চারপাশে এত অসুর!

  • Related Content by Tag