in Bangla Blogs, My Bengali Poems

ভালোবাসার পাল্লা

তুমি এক কেজি ভালোবাসা চাইলে …
আমি ভালোবাসা মেপে দিলাম।
আমার স্বভাব বসত পুরাতন ঝং ধরা বাটখারা ব্যবহার করে ৫০ গ্রাম কম দিলাম।
মাপার সময় দাঁড়িপাল্লা এদিক সেদিক হেলিয়ে দুলিয়ে আরো ৫০ গ্রাম কম দিলাম।
তুমি ভালোবাসা নেওয়ার সময় খেয়াল করনি, আমি ঐখান থেকে আরো ৫০ গ্রাম উঠিয়ে নিয়েছিলাম।
আর হ্যাঁ বলতে ভুলে গেছি, কিছু পচা আর মেয়াদ উত্তীর্ণ ভালোবাসা ছিল যা প্রায় আরও ১৫০ গ্রাম হবে।
তুমি কোন কিছু ভালোমত খেয়াল না করে বেহিসাবীর মত ৩০০ গ্রাম ফাঁকি নিয়ে চলে গেলে।
আচ্ছা যাবার সময় তুমি মুচকি হেসেছিলে কেন ?

আমি ভেবেছিলাম আমি চালাক আর তুমি বুঝি খুব বোকা।
আমার প্রচন্ড ভুল ভাঙল সেদিন যেদিন তুমি ৭০০ গ্রাম ভালোবাসা আমার দাঁড়িপাল্লা বাটখারা দিয়ে মেপে ১ কেজি হিসাবে ফেরত দিয়ে গেলে!

১০ মার্চ, ২০১৯
দুপুরের ভাত ঘুম আসার আগে