পথে ঘাটে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে উত্তেজিত হয়ে যারা মানুষ পিটায়ে মেরে ফেলেছে এবং ফেলে তারা কিন্তু খুনি। এমনকি গরুচোরও যারা পিটায়ে মেরে ফেলে তারাও খুনি। মানুষ হত্যাকারি। যাদেরকে মেরে ফেলা হয় তারা যদি আপনার কাছে ঘৃনিত ব্যক্তি হয় হয়তো আপনি গা করছেন না। কিন্তু যারা মেরে ফেলতেছে তারা খুনি। এই খুনি লোকগুলো কারো বাপ, কারো সন্তান, কারো হাজবেন্ড, কারো আত্মিয়। এরা কিন্তু আপনার পরিবার, সমাজেই থাকছে। মাথায় রাখেন এরা কিন্তু খুনি, এরা চাইলে মানুষ পিটিয়ে মারতে পারে। এরা যে কোন দিন রাগের মাথায় কিংবা শত্রুতা করে বাপ, ভাই, সন্তান, কিংবা আত্মীয় পিটিয়ে মেরে ফেলতে পারে। তখন ভাববেন আরে, এই লোক কাউকে মেরে ফেলতে পারে এটা ভাবি নাই।
রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যু বাদেও ধরেন সাম্প্রতিক বছর গুলোতে প্রচুর গরু চোর পিটিয়ে মেরে ফেলা হয়েছে। চোর মানে মানুষ, আপনার আমার মত দেখতে মানুষ। যারা পিটিয়ে মেরেছে তারাও আপনার আমার মত মানুষ। আমার সাথে অনেকেরই মিলে না, অনেকে বলে গরু চোর পিটায়ে মারা ঠিক আছে, আমি সব সময়ই বলি ঠিক নাই। যারা পিটিয়ে মারল তারা ঐ সমাজেই থেকে গেল। এরা যে কোন বউ পিটিয়ে মারবে, ভাইকে পিটিয়ে মারবে কিংবা বাবাকে। এরা গরু চোর থেকেও ভয়ংকর।
এই যে যারা পিটিয়ে মারে, মব করে মানুষ মারে, এদের ভেতর মনুষ্যত্ব নাই। এরা দেখতে মানুষ, এরা হাসে, কাদে, খায়, হাগে, সেগস করে কিন্তু এরা ভেতরে ভেতরে মানুষ না, এরা শয়তান, এরা সাইকো। এরা এই মুহুর্তে হেসে পরের মুর্হুতেই ধরেন গ্রামের দোকানে তাস/কার্ড খেলতে খেলতে ঝগড়া বাধছে পরেই মুহুর্তেই কাউকে পিটিয়ে মেরে ফেলবে।
চোর ধরা পরলে অনেকে দুই চারটা চড় থাপ্পড় দেয়। কেউ কেউ দেখবেন হুট করে হাততা মুড়ছে ভেঙে দিচ্ছে, চোখ খুচে দিচ্ছে, কেউ ধারালো কিছু দিয়ে চোরকে খূচা দিচ্ছে – ঠিক এই লোকগুলোই, এরা আপনার পরিবার, সমাজে মিশে থাকে। এরা দেখতে মানুষের মত কিন্তু ভেতরে ভেতরে এরা মানুষ না!