ওয়ার্ড প্রেস টিপ্স২

গতকাল ওয়ার্ড প্রেস নিয়ে লিখেছিলাম এই টপিকে এবং আমার ব্লগে এখানে। আজকে আবার নতুন কিছু নিয়ে লিখবো ,সাথে সাথে গতকালের ধারবাহিকতা চলবে। আমরা এই সিরিজের মূল উদ্দেশ্য ওয়ার্ড প্রেসের নরমাল ইউজার থেকে শুরু করা ওয়ার্ড প্রেস বেসড ওয়েব ডেভেলপার সবার জন্য আমার জানা ট্রিক্স ও তথ্যগুলো শেয়ার করাঃ
তিনঃ ‘থীমে সাব থীম ফাইল যুক্ত করা’

আগের দিন বলেছিলাম কিভাবে নতুন হেডার ফাইল যুক্ত করা যায়। চাইলে নিচের মতো করেও আমরা নতুন ফাইল থীমের যে কোন জায়গায় যুক্ত করতে পারি। কারণ একই ফাইলে অনেক কিছু লিখলে ট্রাক রাখা সমস্যা হয়।

[code language=”php”]< ?php include (TEMPLATEPATH . ‘/yourfilename.php’); ?>[/code]

yourfilename.php নামের ফাইলটি আপনার বর্তমান এক্টিভ বা যে থীম নিয়ে কাজ করছেন তার ভেতর রাখুন। আর অন্য থীম ফাইলের যেখানে দরকার সেখানে ব্যবহার করুন। TEMPLATEPATH আপনার বর্তমান থীমের ডিরেক্টরী। প্রশ্ন করতে পারেন এমন ঝামেলা কেন করবো বা এটার সুবিধা কি তাই তো ? হুম… ওয়ার্ড প্রেস দিয়েই আপনি চাইলে জুমলার মতো সাইটে বানিয়ে ফেলতে পারেন। জুমলাতে আমরা মডুল প্লেস হিসাবে যা বলে থাকি ওয়ার্ড প্রেসে তাকে বলা হয় সাইডবার(sidebar) আর মডুল গুলোকে ওয়ার্ড প্রেসের ভাষায়(বলা যেতে পারে) উইজেস(widget). আপনি চাইলে ওয়ার্ড প্রেসে যত ইচ্ছা সাইড বার ব্যবহার করতে পারেন তবে আপনার থীমে সেই সাপোর্ট থাকতে হবে। এই বিষয়টা নিয়ে পরের পোস্টে লিখি তাহলে।

চারঃ ‘ওয়ার্ড প্রেসে যত ইচ্ছা সাইড বার যুক্ত করা’

প্রথমেই বলে রাখি নতুন কিছু জানার আগ্রহ না থাকলে বা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা না থাকলে এখনই মানে মানে কেটে পড়তে পারেন না হলে পরে পস্তাবেন। :ttt:

‘তিন’ নং টিপ্সের কিছু বলা দরকার। ওয়ার্ডপ্রেসে আমরা নিচের কোড টুকু দিয়ে সাইডবার ফাইলটি লোড করি।

[code language=”php”]< ?php get_sidebar(); ?>[/code]

এটা যা করে তা হলো থীমের ভেতর sidebar.php ফাইলটা include করে। এখন যদি আপনার বিশেষ পাতায় বিশেষ কোড লেখা সাইড বার দরকার হয় তাহলে কি করবেন সেটা যদি এখনও না ভেবে থাকেন তাহলে আপনার উপর আমি এখনি কিন্তু খেপে গেছি। >:D< হ্যাঁ সেই আগের ট্রিক্স এখন যে সাইড বার ফাইলটা আছে সেটা কপি করে নতুন ফাইলে হিসাবে সেইভ করুন আর নাম দিন আগের সেই ফরম্যাটে যেমন sidebar-mycustomsidebar.php আর এই ফাইলে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করুন। আর এটা লোড করুন এই ভাবে

[code language=”php”]<?php get_sidebar(‘mycustomsidebar’); ?>[/code]

। মজা ?

Continue reading

ওয়ার্ড প্রেস টিপ্স-১

“ওয়ার্ড প্রেস টিপ্স” এ ধারাবাহিক ভাবে ওয়ার্ড প্রেস বিষয়ক ছোট ছোট তথ্য দেওয়ার চেস্টা করবো।
নোটঃ কিছু কিছু টিপ্স এডভান্সড লেভেলের হতে পারে যা প্রফেশনাল ওয়ার্ড প্রেস বেসড ওয়েব ডেভেলপারদের জন্য কাজে দিবে আশা করি।

একঃ কাস্টম হেডার ফাইল বা header.php ফাইল কোন পাতায় যুক্ত করাঃ
সাধারণত আমরা এমন ভাবে থীম বানায় যে সাইট যেন হেডার, বডি, ফুটার এই ভাবে থাকে। আর এই চিন্তা থেকেই ওয়ার্ড প্রেস থীম এর কোর ফাইল হিসাবে header.php , footer.php ফাইল দুইটা থাকে। আর header.php ফাইল যুক্ত করার জন্য index.php, category.php ইত্যাদি ফাইলে আমরা ওয়ার্ড প্রেসের একটা টেমপ্লেট ফাংশন লিখিঃ

[code language=”php”]< ?php get_header(); ?>[/code]

যা header.php ফাইলটা লোড করে
এবং একই ভাবে footer.php ফাইলে যুক্ত করার জন্য লিখি এই রকমঃ Continue reading

ওয়ার্ড প্রেসের থীম কিভাবে কাজ করে-পর্ব-১

[যদি আপনার নরমাল এইটিএমএল এবং একদম বেসিক পিএইচপি জ্ঞান না থাকে তাহলে এই পোস্টের কিছু বিষয় জটিল মনে হতে পারে ]
অনেকেই ব্যক্তিগত হোস্টিং এ ওয়ার্ড প্রেস ইনস্টল করে ব্লগিং করছেন এবং পছন্দের কোন ফ্রি থীম ইনস্টল করে দিব্যি সুন্দর ব্যক্তিগত ব্লগ বানিয়ে নিচ্ছেন। যদি এমন হয় এই থীম কিভাবে কাজ করে তা যদি জানা থাকে তাহলে আরো মজা না ? ইচ্ছা হলো একটু সম্পাদনা করে থীমটাকে নিজের মতো সাজিয়ে নিলেন। আমার বকবক শুরুর আগে আসুন জেনে নেই এই পোস্টের উদ্দেশ্যগুলোঃ

একঃ ওয়ার্ড প্রেসের থীম কিভাবে কাজ করে
দুইঃ থীম ফোল্ডারের কোন ফাইলের কাজ কি
তিনঃ থীম সম্পাদনা করা
চারঃ ইত্যাদি :ttt:
Continue reading

ওয়ার্ড প্রেসে এডমিন লগিন পেজকে পরিবর্তন করুন নিজের মতো করে

ধরুন আপনার ওয়ার্ড প্রেস ব্লগের(সেলফ হোস্টেড) লিঙ্ক যদি হয় http://www.mysite.com তাহলে আপনার এডমিন প্যানেলে ঢুকার লিঙ্ক হবে এই রকমঃ http://www.mysite.com/wp-admin । এই পাতায় গেলেই বিশাল একটা ওয়ার্ড প্রেসের ছবি। আপনি চাইলেই কিন্তু এই ছবি, ছবির উপর মাউস নিলে যে টুপ টিপ/টাইটেল(powered by wordpress ) দেখায় এবং ছবিটার লিঙ্ক (ডিফল্ট ওয়ার্ড প্রেস সাইটের লিঙ্ক থাকে) ইত্যাদি পরিবর্তন করে সম্পূর্ণ নিজের মতো করে নিতে পারেন।

এর জন্য প্লাগিন পাওয়া যায় কিন্তু যদি নিজেই শিখে ফেলেন কিভাবে কাজটা করতে হবে তাহলে মজাটা বেশি… তাই না ? আর হ্যাঁ এই ধরনের পরিবর্তন ওয়ার্ড প্রেস সাপোর্ট করে বলেই কোর ফাইলের কোন ধরনের পরিবর্তন না করে আপানাকে প্লাগিন দিয়ে বা থীম থেকে হুক করার মাধ্যমে নিজের ইচ্ছামত কিছু বসিয়ে দেওয়ার সুযোগ রেখেছে। :C
Continue reading

ওয়ার্ডপ্রেসে পোস্ট রিভিশন বন্ধ করুন

ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা আছে যে আপনি যতবার কোন পোস্ট সম্পাদনা করবেন তত বার পোস্ট টেবিলে নতুন একটা row তৈরি করবে মানে আপনার প্রতিবারের পরিবর্তন গুলো ঠিক ঠাক মতো আলাদা আলাদা পোস্ট হিসাবে সংরক্ষণ করবে। যারা ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহার করেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন পোস্ট সম্পাদনা করতে গেলে নিচের দিকে “Post Revisions” নামে একটা ব্লক পাবেন। এটা বেশ সুবিধার কারণ আপনি চাইলে আপনার আগের কোন রিভিশনের রোল ব্যাক করতে পারেন। হয়তো ভুল করে কোন সম্পাদনা করলেন আবার আগের অবস্থায় ফিরে আসলেন। এর অসুবিধাও আছে যেমন, পোস্ট সংখ্যার বাড়ার সাথে সাথে এই রকম অসংখ্য রিভিশন ডাটাবেজে সেইভ হবে। উল্লেখ্য যে প্রতি রিভিশনের পোস্টের সাথে সংশ্লিষ্ট সব কিছু সংরক্ষণ হয়। তাই যাদের ডাটাবেজ সাইজের লিমিটেশন রয়েছে তারা চাইলে এই রিভিশন করার ব্যবস্থা/অপশন বন্ধ করে দিতে পারেন। Continue reading

ওয়ার্ড প্রেসে লিখুন ম্যাথেমেটিক্যাল ইকুয়েশন

প্রতিদিন কোন না কোন সমস্যার সম্মূখীন হচ্ছি আর একটু গুগল করেই তার সমাধান পেয়ে যাচ্ছি। ওয়েবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রকাশ করার জন্য একটা ভালো পিএইচপির লাইব্রেরী পেয়েছিলাম অনেক দিন আগে। নামে PhpMathPublisher। এটি চাইলে যে কেউ তার নিজের সাইটে যুক্ত করতে পারেন। কার্যক্রমটা এই রকম, আপনি একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখবেন। যেমন ধরুন a+b = d যা পরে এক বা একাধিক ইমেজ আকারে কোন ডিরেক্টরীতে সংরক্ষিত হবে। অনলাইন ডেমো দেখতে পারেন এখান থেকে। এছাড়া এই লাইব্রেরীটি যে সব ম্যাথেমেটিক্যাল কমান্ড (ইকুয়েশন লেখার জন্য, কনসেপ্ট অনেকটা লেটেক্স এর মতো) সাপোর্ট করে তার লিস্ট এখানে পাবেন।

সব চেয়ে মজার ব্যাপার হলো কিছুদিন আগে এই দেখলাম এই লাইব্রেরী ব্যবহার করে ওয়ার্ড প্রেসের জন্য দুইটি প্লাগিনও পাওয়া যাচ্ছে। অংক বা ইকুয়েশন নিয়ে যারা ব্লগ লিখতে আগ্রহী তাদের জন্য আশা করি এই প্লাগিন দুইটি বেশ কাজে দিবে।

ডাউনলোড করুন গুগল ক্রোম ২

গুগল ক্রোম বের হয়েছে অনেক দিন হলো। এর এবাউট পেজে গেলে লেটেস্ট স্টাবল ভার্সনে আপডেট করার জন্য চেক করে। কিন্তু চাইলে আপনি বেটা বা উইকলি বাগ ফিক্সড ভার্সনও ব্যবহার করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনকার গুগল ক্রোমের সাপোর্ট থেকে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যা দিয়ে আপনি আপডেট চেকের চ্যানেল পরিবর্তন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিচের বহিঃসংযোগ দুইটি দেখলেই বুঝে ফেলবেন। আমি আর কষ্ট করে টাইপ করছি না।

সতর্কতাঃ থার্ড পার্টি কোন সাইট থেকে আপডেটের ভার্সন ডাউনলোড না করাই ভালো। শুধু ডাউনলোড করার চ্যানেল পরিবর্তন করে দিলেই আপনি যদি আবাউট পেজে যান গুগল ক্রোমে তাহলেই দেখবেন নতুন আপডেট এর জন্য সার্চ করছে এবং আপডেট থাকলে আপনার কাছে আপডেটের জন্য অনুমতি চাইবে।

মাইক্রব্লগিং, টুইটার এবং পিজিন, টুইটার প্লাগিন ফর পিজিন

বাংলাদেশ,… দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ভেতর এখন ব্লগিং নিয়ে রীতিমতো বিস্ফোড়ন ঘটে গেছে। বিভিন্ন বাংলা ব্লগিং সাইটে নিজের তথাকথীত ব্লগিং ক্যারিয়ার টিকিয়ে রাখতে অনেকেই হিমশিম খাচ্ছেন এখন। এতো প্যাচালের ভেতর আবার আছে কিছু মাইক্রো ব্লগিং বা স্ট্যাটাস আপডেট এর সাইট। আপনি যাবেন কই। “আপনাকে সোস্যাল বানিয়ে তবে রেহাই দেওয়া হবে” এই মূল মন্ত্র নিয়ে আছে কিছু সোস্যাল নেটওয়ার্ক সাইট। যাই হোক এই পোস্টের উদ্দেশ্য মাইক্রব্লগিং সাইট টুইটার এবং উন্মক্ত মাল্টি ক্লায়েন্ট চ্যাট মেসেঞ্জার পিজিনের ভেতর সম্পর্ক স্থাপনের একটা প্লাগিন নিয়ে। তাই যারা টুইটার এবং পিজিনের চমক থেকে এখনো বঞ্চিত তাদের প্রতি অনুরোধ নিচের লেখাটুকু পড়ার আগে টুইটার ও পিজিনের সাইট থেকে ঘুরে আসুন।

পিজিন থেকেই টুইটারের স্ট্যাটাস পরিবর্তন করা বা মাইক্রব্লগ লেখা যাবে এমন একটা প্লাগিন পেলাম। এটা ফ্রি ও মাল্টিপ্লাটফর্ম সাপোর্ট করে মানে আপনি উইন্ডোজ কিংবা লিনাক্স উভয়ের পিজিনে ব্যবহার করতে পারবেন।

প্লাগিনের নামঃ microblog-purple
ওয়েব সাইটঃ গুগল কোড এর লিঙ্ক
কোড লাইসেন্স: GNU General Public License v3
ডাউনলোডঃ এখানে
Continue reading

আর.এস.এস.(RSS) কি এবং কেন ?

ছবিঠিক করেছি মাঝে ওয়েবসাইট বা ইন্টারনেট ব্যবহার নিয়ে ছোট ছোট লেখা দিবো নিয়মিত। দেখা যায় সাধারণ ব্যবহারকারীরা অনেক কিছু জানেন না, যা জানতে পারলে ইন্টারনেট ব্যবহার আরো সার্থক হতে পারে। যেমন নিচের আইকন গুলোর দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ যারা জানেন তারা আর এই পোস্ট না দেখলেও পারেন কিন্তু যারা মনে করছেন… Continue reading

প্রকাশিত হলো আমাদের প্রযুক্তি’র ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’

magcoverপ্রকাশিত হলো আমাদের প্রযুক্তির ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’-এর প্রথম সংখ্যা এবং সফটওয়্যার স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা।তাই এবারের সংখ্যা সাজানো হয়েছে উন্মুক্ত সোর্স বিষয়ক সকল লেখা দিয়ে।আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওপেন সোর্স বিষয়ক ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এসব ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরোও সুন্দর এবং বিষয়ভিত্তিক ই-সাময়িকী উপহার দেয়ার। ই-সাময়িকীর ব্যাপারে সকলের গঠনমূলক মতামত ও পরামর্শ কামনা করছি। ধন্যবাদ।


ফরম্যাটঃ পিডিএফ
মোট পৃষ্টাঃ ৭৪
ফন্টঃ সোলায়মানলিপি
ডাউনলোডঃ লিঙ্ক